Skip to content
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Join Now

কলকাতা ইন্ডিয়ান ওয়েল দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২৩ হাজার থেকে শুরু

কলকাতা ইন্ডিয়ান ওয়েল দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২৩ হাজার থেকে শুরু

সরকারি চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল কেন্দ্রীয় সরকারের অন্তর্গত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এবারে বিভিন্ন গ্রুপ সি পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে চাকরি প্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হলেই প্রথম মাস থেকে নগদ ২৩,০০০/- টাকার বেতন পাবেন। এর পাশাপাশি থাকবে সরকারি একাধিক সুযোগ-সুবিধা। এই নিয়োগ সংক্রান্ত তথ্য জানার জন্য অবশ্যই আজকের সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নেবেন।

ভারতবর্ষের একাধিক রাজ্যের পক্ষ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের বিভিন্ন রিজিয়ানের পক্ষ থেকে যোগ্য কর্মীদের নির্বাচন করা হবে। ০১/০২/২০২৫ তারিখেই সংস্থার পক্ষ থেকে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা প্রয়োজনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের নিয়ম কানুন গুলি যাচাই করে নিতে পারেন।

যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে-

  • জুনিয়র অপারেটর
  • জুনিয়র এটেনডেন্ট
  • জুনিয়র বিজনেস এসিট্যান্ট

মোট শূন্য পদ রয়েছে- ২৪৬ টি।

মাসিক বেতন- এখানে পৃথক পদের জন্য বেতন ক্রম আলাদা নির্ধারণ করা রয়েছে। তবে নিয়োগের প্রথম মাস থেকে জুনিয়র অপারেটর এবং জুনিয়ার এটেনডেন্ট পদে নিযুক্ত কর্মীরা ন্যূনতম ২৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন। অপরদিকে জুনিয়র ব্যবসায়িক সহযোগী পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ২৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৫ হাজার টাকা পর্যন্ত বেতনের সুযোগ পাবেন।

বয়স সীমা- ৩১/০১/২০২৫ তারিখের হিসাব অনুযায়ী প্রতিটি চাকরিপ্রার্থী থেকে ১৮ বছর থেকে ২৬ বছরের মধ্যবর্তী হতে হবে। রিজার্ভড বা সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা অবশ্যই বয়সের ক্ষেত্রে যথাযথ ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম নম্বরের সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রতিটি চাকরি প্রার্থীর কাছে। এর পাশাপাশি যথাযথ অভিজ্ঞতা থাকলে তবেই উল্লেখিত পথগুলির জন্য আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার পক্ষ থেকে প্রকাশিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি যাচাই করে ভালোভাবে বুঝে নেবেন।

নিয়োগ পদ্ধতি- জুনিয়র অপারেটর এবং জুনিয়ার এটেনডেন্ট পদে কর্মী নিয়োগের জন্য প্রথমে একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষায় এবং তারপর স্কিল/প্রফিসিয়েন্সি/ফিজিক্যাল এফিশিয়েন্সি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীদের। অপরদিকে জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রথমে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা এবং তারপর কম্পিউটার দক্ষতা পরীক্ষার মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে।

আবেদনের নিয়ম- www.iocl.com -এই ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই জেনে নিতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা। এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন জানানোর সুযোগ পাচ্ছেন সকলেই। তাই সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে যোগ্যতাগুলি ভালোভাবে বুঝে নিয়ে সরাসরি অনলাইন মাধ্যমে আবেদন জানাবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সকল চাকরি প্রার্থীকে ০৩/০২/২০২৫ থেকে ২৩/০২/২০২৫ তারিখের মধ্যে আবেদন সেরে ফেলতে হবে।

ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিবঙ্গের কলকাতা ইন্ডিয়ান ওয়েল দপ্তরে এই কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

Share with Your Friends
Found this helpful? Share it:
All Info India
Written by

All Info India

All Information is a comprehensive platform dedicated to providing accurate and up-to-date information. Whether it's the latest technical news, job updates, educational resources, or other important details, our goal is to keep you informed and empowered. With a focus on reliability and relevance, All Information aims to be your one-stop destination for everything you need.

Leave a Comment

Your email address will not be published. Please don’t share phone numbers, OTPs or personal documents in comments.

Scroll to Top