Site icon All Info India

WBPSC এর মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কোন যোগ্যতায় আবেদন?

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আবারও এক সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল! রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এটি আরো একটি চাকরি পাওয়ার সুযোগ হতে চলেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে খুব সহজ লিখিত পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের উচ্চতর পদের জন্য নিয়োগ করা হবে। এই নিয়োগের আবেদন যোগ্যতা, শূন্য পদের সংখ্যা, পদের নাম, মাসিক বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত ভাবে জানতে অবশ্যই পড়তে হবে এই প্রতিবেদনটি।

বিজ্ঞপ্তি নম্বর- ০১/২০২৫

পদের নাম- অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অফিসার।
মোট শূন্যপদের সংখ্যা- ২৫ টি।

মাসিক বেতনের পরিমাণ- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বেতন সীমা অনুসারে এই পদে নিযুক্ত কর্মীদের ৫৬,১০০/- টাকা থেকে ১,৪৪,৩০০/- টাকার মধ্যে বেতন প্রদান করা হবে।

আবেদনের বিভিন্ন যোগ্যতা- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। তবে যে সমস্ত চাকরি প্রার্থীরা রাজ্য সরকারি দপ্তরে অন্ততপক্ষে ৮ বছর ধরে বেতনক্রম তিন অথবা তার বেশি বেতন ক্রমের পদে কর্মরত রয়েছেন তারা এই পদে আবেদন জানাতে পারবেন। নিয়োগের যোগ্যতা সম্পর্কিত সমস্ত তথ্য বিস্তারিত জানার জন্য অবশ্যই WBPSC র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিতে পারেন।

নিয়োগ পদ্ধতি- দপ্তরিও পদোন্নতির জন্য এই নিয়োগের ক্ষেত্রে ইংরেজি, সংবিধান, সাধারণ জ্ঞান, অডিট অ্যাকাউন্ট এবং সার্ভিস নিয়ম, অংক, অডিটিং ও অ্যাকাউন্টেন্সি বিষয়ের বিস্তারিত লিখিত পরীক্ষা এবং ব্যক্তিত্ব পরীক্ষার ব্যবস্থা করা হবে।

আবেদন পদ্ধতি- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের https://psc.wb.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদনের সময় অবশ্যই প্রয়োজনীয় সমস্ত নথিপত্র এবং আধার কার্ড জমা করতে হবে। অনলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করার পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদন পত্র গুলি সঠিকভাবে পূরণ করে অবশ্যই আপলোড করতে হবে। প্রসঙ্গত, এই নিয়োগের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের থেকে ২৭/০২/২০২৫ থেকে ১৩/০৩/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

To get daily job updates please visit our official website.

Share with Your Friends
Exit mobile version